কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা থেকে আরিফ হোসেন জোয়াদ্দার (৪৮) নামে এক দলিল লেখকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে উপজেলা দৌলতপুর পূর্বপাড়া মাঠ থেকে তার লাশটি উদ্ধার করা হয়। সে উপজেলার তারাগুনিয়া থানা মোড় এলাকার মৃত আবুল হোসেন জোয়াদ্দারের ছেলে এবং দৌলতপুর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ১২টার দিকে ঐ স্থানে একটি লাশ পড়ে আছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। দৌলতপুর থানার ওসি (তদন্ত) নিশিকান্ত সরকার জানান, এ ব্যাপারে তদন্ত চলছে। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।