আশাশুনিতে তিন জনকে কুপিয়ে জখম

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক নারীসহ তিন জনকে কুপিয়ে জখম করেছে প্রতিবেশীরা। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় আশাশুনি উপজেলার ফটিক খালি গ্রামে। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রাম পদ সানা জানান,  কবুতরে ধান খাওয়াকে কেন্দ্র করে গোলাম রব্বানীর স্ত্রী ছাবিয়া খাতুনের সঙ্গে প্রতিবেশী বাইনতোলা গ্রামের হাফিজুল ইসলামের কথা কাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটে।