চেক প্রজাতন্ত্রের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি কয়লা খনিতে বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ১০ জন। খবর সিএনএনের।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মিথেন গ্যাস বিস্ফোরণে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। কারভিনা শহরের কাছে অবস্থিত খনিটি। কয়লা খনির সংশ্লিষ্ট কর্মকর্তারা শুক্রবার এই তথ্য জানায়।
খনি পরিচালনাকারী প্রতিষ্ঠানটির মুখপাত্র আইভো সেলেচোভস্কি এক বিবৃতিতে জানান, নিহত ১৩ জনের ১১ জন পোলিশ বাকি দুইজন চেক।
আরো পড়ুন: লন্ডন বিমানবন্দরে ড্রোনের ঘটনায় গ্রেফতার ২
দেশটির জাতীয় সংবাদ সংস্থা 'সিটিকে' জানায়, বিস্ফোরণে আহত ১০ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার চেক প্রধানমন্ত্রী আন্দ্রে বাবিস ও পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি ঘটনাস্থল পরিদর্শন করেন। দুই প্রধানমন্ত্রী টুইট বার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন।
ইত্তেফাক/এসআর