লক্ষ্মীপুরের রামগঞ্জে কৃষক আবদুর রশিদ হত্যা মামলার প্রধান আসামি গিয়াসউদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। এ সময় মামলার অন্য ছয় আসামিকে খালাস দেওয়া হয়। সোমবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহেনূর এ রায় দেন। রায়ের সময় দণ্ডাদেশপ্রাপ্ত আসামি গিয়াস আদালতে উপস্থিত ছিলেন না। সে উপজেলার উদনপাড়া গ্রামের মৃত কাদের আলীর ছেলে। খালাসপ্রাপ্তরা হলেন:দণ্ডপ্রাপ্ত গিয়াসের ভাই মন্তাজ মিয়া, তোফাজ্জল হোসেন, ভাতিজা দেলোয়ার হোসেন, ইমন হোসেন, কাউছার ও শফিক। জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মো. জসিমউদ্দিন মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেন।