ফেব্রুয়ারি থেকে ছয়টি বিনিয়োগসেবা দেওয়া হবে শুধু অনলাইনে

আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে ম্যানুয়াল ব্যবস্থাপনার পরিবর্তে কেবল অনলাইন ব্যবস্থায় আবেদনের মাধ্যমে ছয়টি বিনিয়োগসংক্রান্ত সেবা প্রদান করবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এগুলো হলো—ব্রাঞ্চ বা লিয়াজোঁ অফিস বা রিপ্রেজেন্টেটিভ অফিস স্থাপনের অনুমতি, অফিস স্থাপনের অনুমতি (মেয়াদ বর্ধিতকরণ), নতুন ভিসা সুপারিশ, ভিসা অন অ্যারাইভাল, কর্মানুমতি বা ওয়ার্ক পারমিট (নতুন ও মেয়াদ বর্ধিতকরণ)। এজন্য বিনিয়োগকারীদের ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের (bidaquickserv.org) মাধ্যমে আবেদন করতে হবে। এতদিন এসব সেবা ই-সার্ভিস পদ্ধতিতে ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে দেওয়া হচ্ছিল।