স্ট্যান্ডার্ড চার্টার্ড ও লিভারপুল ফুটবল ক্লাব পার্টনারশিপের দশক পূর্তি উদ্যাপন

সম্পতি স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিভিন্ন ধরনের ইভেন্ট আয়োজনের মাধ্যমে লিভারপুল ফুটবল ক্লাবের সঙ্গে পার্টনারশিপের এক দশক উদ্যাপন করছে। লিভারপুল এফসি পৃথিবীর বহুল পরিচিত এবং জনপ্রিয় ফুটবল ক্লাবগুলোর মধ্যে অন্যতম। যার বিপুল জনপ্রিয়তা রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ মার্কেট এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাত্সরিক ‘পারফেক্ট ম্যাচ’-এর মাধ্যমে ৪ লাখ ৮০ হাজারের বেশি মার্কিন ডলার সংগ্রহ করে, যা দিয়ে চিকিত্সার মাধ্যমে অন্ধত্ব দূরীকরণের কাজে ব্যয় করা হয়। এই বাত্সরিক ‘পারফেক্ট ম্যাচ’-এ লিভারপুল এফসির খেলোয়াড়রা তাদের জার্সিতে স্ট্যান্ডার্ড চার্টার্ডের লোগোর পরিবর্তে ‘সিইং ইজ বিলিভিং’ লেখা লোগো ব্যবহার করে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ২০১৯ সালে লিভারপুল এফসির সঙ্গে আগামী চার বছর অর্থাত্ ২০২৩ সাল পর্যন্ত তাদের পার্টনারশিপ পুনর্বহাল করেছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড লিভারপুল নারী ফুটবল দলের প্রধান পার্টনার হিসেবে যুক্ত হওয়ায় লিভারপুল এফসি পরিবারের সঙ্গে সম্পর্ক জোরদার হয়েছে।—প্রেস বিজ্ঞপ্তি