‘ইসলামী ব্যাংকিং বিষয়ক’ কর্মশালা অনুষ্ঠিত

সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ ও ব্যাংক আলফালাহ লিমিটেডের যৌথ উদ্যোগে উক্ত ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাদের জন্য আয়োজিত দিনব্যাপী ‘ইসলামী ব্যাংকিং বিষয়ক’ এক কর্মশালা সম্প্রতি ব্যাংকের মতিঝিল ইসলামিক ব্যাংকিং শাখায় অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও এক্সিম ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মু. ফরীদ উদ্দীন আহমাদ এবং বিশেষ আলোচক হিসেবে ছিলেন সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের সেক্রেটারি জেনারেল মো. আবদুল্লাহ শরীফ এবং ব্যাংক এশিয়া লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ কে এম মীজানুর রহমান। —প্রেস বিজ্ঞপ্তি