বস্তি উচ্ছেদের প্রতিবাদ এবং স্ব স্ব স্থানে বস্তিবাসীদের জমি বন্দোবস্তসহ ১৫ দফা দাবিতে গতকাল সোমবার বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দাবি সংবলিত একটি স্মারকলিপি দেন তারা। এর আগে জেলা বস্তিবাসী ইউনিয়নের ব্যানারে সকালে নগরীর পলাশপুর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি বস্তিবাসী ইউনিয়নের নেতা অ্যাডভোকেট এ কে আজাদসহ অন্যরা।