ডা. সঞ্চিতা বর্মন
শীতকালে ঠান্ডা আবহাওয়া ও ধুলাবালির কারণে শ্বাসতন্ত্রের নানা সমস্যা দেখা দেয়। তার মধ্যে যাদের আগে থেকে শ্বাসতন্ত্রের সমস্যা আছে তারা আক্রান্ত হয় বেশি। অনেক ক্ষেত্রে শ্বাসতন্ত্রের যথাযথ চিকিত্সা না করা হলে নিউমোনিয়ার মতো মারাত্মক জটিলতা তৈরি হতে পারে। তাই শীতকালে এসব রোগীদের সাবধানতা অবলম্বন করা উচিত। যাদের হাঁপানি, অ্যালার্জির সমস্যা আছে ঠান্ডায় বের হলে নাকেমুখে মাস্ক ব্যবহার করতে হবে এবং গরম কাপড় পরিধান করতে হবে।
অবশ্যই সঙ্গে চিকিত্সকের পরামর্শ অনুযায়ী ইনহেলার রাখতে হবে। শিশুদের শীতে পর্যাপ্ত যত্ন নিতে হবে। নাক বন্ধ থাকলে নাকের ড্রপ ব্যবহার করতে হবে। ধূমপান সম্পূর্ণ নিষেধ। এমনকি রান্নার ধোয়া, ধুলাবালি এড়িয়ে চলতে হবে। সর্দি-কাশি, ফ্লুআক্রান্ত ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকতে হবে। প্রয়োজন হলে শীতের শুরুতে চিকিত্সকের পরামর্শ অনুযায়ী ফ্লু ভেকসিন নিতে হবে। বাড়িতে প্রাথমিক চিকিত্সার পর শ্বাসকষ্ট তীব্র হলে নিকটবর্তী হাসপাতালে চিকিত্সকের পরামর্শ নিতে হবে।
লেখক: ত্বক, লেজার অ্যান্ড এসথেটিক বিশেষজ্ঞ