৫ পুলিশ ও ১০ জঙ্গির ফাঁসি

চট্টগ্রামে ১৯৮৮ সালে আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় পুলিশের গুলিতে ২৪ জনকে হত্যার ঘটনায় পাঁচ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। গতকাল সোমবার চট্টগ্রাম বিশেষ জজ আদালতের বিচারক ইসমাইল হোসেন এ রায় দেন। একই দিনে ঢাকার পল্টনে ২০০১ সালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে বোমা হামলা করে পাঁচ জনকে হত্যার ঘটনায় ১০ জন জঙ্গির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রবিউল আলম