যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে অভিশংসনের অভিযোগের মাধ্যমে সংবিধানকে অপমাণ করা হয়েছে বলে উল্লেখ করেছেন। সিনেটে বিচার শুরুর আগে এক এক্সিকিউটিভে সামারিতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের অভিযোগকে প্রত্যাখ্যান করে বলেন, সিনেটেরও উচিত এই অভিযোগ প্রত্যাখ্যান করা। ডেমোক্র্যাটরা ট্রাম্পের বিরুদ্ধে দু’টি অভিযোগ এনেছেন। প্রথমটি ক্ষমতার অপব্যবহার এবং দ্বিতীয়টি হচ্ছে বিচার কাজে বাধা দান। সামারিতে ট্রাম্প বলেন, এর কোনোটিতেই সংবিধান লঙ্ঘনের ঘটনা ঘটেনি। তাই এসব অভিযোগের মাধ্যমে সংবিধানকেই অপমাণ করেছেন ডেমোক্র্যাটরা। -রয়টার্স