মেশিনের ভুলে সেরা গতির বোলার মাথিসা!

শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের পেসার মাথিসা পাথিরানা নাকি ঘণ্টায় ১৭৫ কিলোমিটার বেগে বল করেছেন। এমন সুরগুল উঠেছে ক্রিকেট পাড়ায়। এরইমধ্যে পাকিস্তানের শোয়েব আক্তারের সর্বোচ্চ গতির (১৬১.৩) বল নিয়েও আলোচনা শুরু হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে আসলে কি মাথিসা ১৭৫ কিলোমিটার গতিতে বল করেছেন?

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলার সময় শ্রীলঙ্কার পেস বোলার মাথিসা পাথিরানার বল ঘণ্টায় ১৭৫ কিলোমিটার বেগে করতে দেখা যায়। এমন গতি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে বিশ্ব ক্রিকেটে। কেউ কেউ বলছেন, বলের গতি মাপার মেশিনের সমস্যার জন্য হয়তো গতি বেশি দেখাতে পারে। যদিও মাথিসা সেদিন দ্রুত গতিতেই বল করছিলেন। 

আগামী ২২ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল মাঠে নামবে। সেদিন মাথিসার দিকে আলাদা নজর থাকবে।  

ইত্তেফাক/এসআই