৩৯তম বিশেষ বিসিএসে উত্তীর্ণ আরও ১৮ জন চিকিৎসককে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের ৩ ফেব্রুয়ারির মধ্যে কাজে যোগদান নিশ্চিত করতে বলা হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের নব নিয়োগ অধিশাখা এই আদেশ জারি করে।
আদেশে বলা হয়, নিয়োগপ্রাপ্তদের ৩ ফেব্রুয়ারির মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় নির্দেশিত বা পদায়িত কার্যালয়ে যোগ দিতে হবে। পরবর্তী নির্দেশ না পেলে উক্ত তারিখেই তাকে যোগদান করতে হবে।
নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরি করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে। সেই সঙ্গে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
ইত্তেফাক/জেডএইচ