বিবিসি
শ্রীলঙ্কার গৃহযুদ্ধের সময় যে ২০ হাজারেরও বেশি লোক নিখোঁজ হয়েছিল তারা সবাই মারা গেছে বলে প্রথমবারের মতো স্বীকার করলেন দেশটির প্রেসিডেন্ট গোটাবেয়ে রাজাপক্ষে। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে জাতিসংঘের এক দূতের সঙ্গে বৈঠকে রাজাপক্ষে ঐ মন্তব্য করেন ।
দেশটির প্রেসিডেন্ট দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ঐ নিখোঁজদের ডেথ সার্টিফিকেট দেওয়ার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। শ্রীলঙ্কার আইন অনুযায়ী, ডেথ সার্টিফিকেট না থাকলে নিখোঁজ স্বজনের সম্পত্তি, ব্যাংক অ্যাকাউন্ট বা অন্য সম্পদ তার পরিবারের সদস্যরা হস্তগত করতে পারবেন না।
জাতিসংঘের আবাসিক সমন্বয়ক হানা সিঙ্গারের সঙ্গে প্রেসিডেন্ট গোটাবেয়ে রাজাপক্ষের বৈঠকের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, নিখোঁজদের অধিকাংশই লিবারেশন অব তামিল ইলমের (এলটিটিই) নিয়োগকৃত লোক ছিল। নিখোঁজ ব্যক্তিদের ইস্যুটি সমাধানের জন্য প্রেসিডেন্ট রাজাপক্ষে তার পরিকল্পনার কথা জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে এই নিখোঁজ ব্যক্তিরা আসলে মারা গেছেন বলে তিনি ব্যাখ্যা দিয়েছেন ।