নোয়াখালীতে দুই দিনব্যাপী শিশুমেলা

 নোয়াখালী প্রতিনিধি

মুজিববর্ষ পালন উপলক্ষ্যে জেলার কবিরহাট উপজেলা সদরের আইডিয়াল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কেজি স্কুলে মঙ্গলবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী শিশুমেলা। মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিকুল আলম। এ উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া পারভীন। দুই দিনব্যাপী শিশুমেলায় আলোচনা সভা ছাড়াও রচনা এবং  চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিক্ষামূলক চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।