বিলাইছড়িতে ভারি মেশিনগান ও একটি কার্বাইনসহ তিনজন আটক

রাঙ্গামাটি পৌর এলাকার বিলাইছড়ি পাড়ায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে একটি ভারি  মেশিনগান ও একটি কার্বাইনসহ তিন শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ও চোরাচালানীকে আটক করেছে। শনিবার (২২ ডিসেম্বর) সকালে যৌথবাহিনী রাঙ্গামাটি সদর উপজেলার রাঙ্গামাটি-কাপ্তাই সড়ক সংলগ্ন বিলাইছড়ি পাড়ায় এ বিশেষ অভিযান চালায়। এ অভিযানে অত্যাধুনিক দুইটি ভারি অস্ত্রসহ তিন জনকে আটক করা হলেও যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে বাকি দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।

আরও পড়ুনঃ আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যাক্তির মৃত্যু

রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহিদুর ইসলাম রনি জানান, 'যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ যাদের আটক করা হয়েছে তারা হলেন, পার্বত্য চট্টগ্রামের শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ও জনসংহতি সমিতির সাবেক কমান্ডার বিশ্বজ্যোতি চাকমা, তার সহযোগী বিনয় ত্রিপুরা ও উল্লাপ্রু মারমা। তাদের জিজ্ঞাসাবাদ করে বেশকিছু তথ্য পাওয়া গেছে। তার ভিত্তিতে আরো অভিযান পরিচালিত হবে।'

ইত্তেফাক/নূহু