মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা
মঠবাড়িয়ায় মাকে সম্মান জানাতে বিদ্যালয় আঙিনায় সমবেত ৯০০ মায়ের পা ধুয়ে সম্মান জানিয়েছে শিক্ষার্থী সন্তানরা। মঙ্গলবার সকালে উপজেলার মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে প্রতিষ্ঠানের সবুজ চত্বরে এ ব্যতিক্রমী মা সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাহিত্যিক শামীমা সুলতানা। সমাবেশ শেষে বিদ্যালয়ের সম্মুখে সবুজ চত্বরে ৯০০ মাকে সারিবদ্ধভাবে চেয়ারে বসিয়ে শিক্ষার্থীরা মায়ের পা ধৌত করে মুছে দিয়ে সম্মান জানায়। এ সময় মায়েরা তার সন্তানের মাথায় হাত বুলিয়ে দেশ ও মানুষের জন্য সুনাগরিক হিসেবে নিজেকে গড়ার জন্য দোয়া করেন।