বরিশাল অফিস ও হিজলা সংবাদদাতা
প্রতারণার মাধ্যমে ব্যবসা পরিচালনা করায় জেলার হিজলা উপজেলা সদরের হাসপাতাল রোড এলাকার চারটি ডায়াগনস্টিক সেন্টার থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে আদালত চার জনকে কারাদণ্ডাদেশ প্রদান করে। মঙ্গলবার সকালে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-৮ বরিশাল সদরদপ্তর। প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের সমন্বয়ে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা, সার্বক্ষণিক ডাক্তার না থাকা, বিভিন্ন সার্টিফিকেট না থাকা এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে ব্যবসা করার দায়ে সাত জনকে আটক করে।