অবৈধ র্যাফেল ড্রর টিকিট বিক্রির দায়ে ১৩ জনকে দণ্ড

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

নাচোলে আলোর ভুবন র্যাফেল ড্রর টিকিট বিক্রির দায়ে ১৩ জনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাত ১০টার দিকে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।  উপজেলার বিভিন্ন মহল্লায় অটোভ্যানযোগে আলোর ভুবন র্যাফেল ড্রর টিকিট বিক্রির দায়ে চাঁপাইনবাবগঞ্জের ডিবি পুলিশের একটি দল তাদের আটক করে। নাচোল উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা বলেন, মেলায় ‘আলোর ভুবন র্যাফেল ড্রর টিকিট’ অবৈধভাবে নাচোল উপজেলায় বিক্রি করার দায়ে তাদের আটক ও ঐ দণ্ড দেওয়া হয়।