আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় নিহত এক

আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় মোকলেছার রহমান (৩৬) নামে এক কলা ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের মাতাপুর লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। সে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার মাতাপুর গ্রামের বাসিন্দা।

সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানার পরিদর্শক মনজের আলী বলেন, ঘটনাটি আমি জানার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।