মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর শহরের বড়োবাজারে বাসিপচা মাংস বিক্রি করার দায়ে বিক্রেতা শুকুর আলীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে সমস্ত পচা মাংস জব্দ করে নষ্ট করার নির্দেশ দেওয়া হয়। মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলাম এ আদালত পরিচালনা করেন। দণ্ডিত শুকুর আলী মেহেরপুর শহরের চক্করপাড়ার মকবুল হোসেনের ছেলে।