চট্টগ্রাম অফিস
মহানগরীর সদরঘাট বাংলাবাজার এলাকায় একটি কক্ষে গ্যাস বিস্ফোরিত হয়ে দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহত দুই জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে বাংলাবাজার আসাম বেঙ্গল ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন হায়দার (২৫) ও খোকন (২৬)। সদরঘাট থানার ডিউটি অফিসার জানান, ‘লাবণী পাওয়ার ট্রি’ নামের একটি কাঠবোর্ড প্রতিষ্ঠানে কাজ করার জন্য গ্যাসের বড়ো সিলিন্ডার থেকে নেওয়া পাইপলাইনের লিকেজ থেকে এ বিস্ফোরণ ঘটে।