সম্প্রতি জাপান-বাংলাদেশ ঔষধ কোম্পানি নিপ্রো জেএমআই ফার্মার উদ্যোগে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন গাইডলাইন-২০২০’ এর ওপর এক বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন বিশিষ্ট এন্ডোক্রাইনোলজিস্ট প্রফেসর ইমেরিটাস ডা. হাজেরা মাহতাব এবং প্রফেসর ডা. মো. ফারুক পাঠান। মূল বক্তা বারডেম জেনারেল হাসপাতাল ও ইব্রাহিম মেডিক্যাল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. এস এম আশরাফুজ্জামান, ‘আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন এর নতুন গাইডলাইন-২০২০’ সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি সেখানে ডায়াবেটিস রোগী যারা উচ্চ রক্তচাপ, হূদযন্ত্রের অকার্যকারিতা, কিডনি সমস্যা ও স্থূলতায় আক্রান্ত তাদের ক্ষেত্রে যুগান্তকারী ঔষধ এম্পাগ্লিফ্লোজিন ব্যবহারের উপকারিতা ও বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন। বাংলাদেশে ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ডা. এ কে আজাদ খান তার প্রেরিত বক্তব্যে সময়োপযোগী এমন বৈজ্ঞানিক কর্মশালা আয়োজন করার জন্য নিপ্রো জেএমআই ফার্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। —প্রেস বিজ্ঞপ্তি