মো. ইসহাক
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাক্তন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মতলব প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বি ইয়ামিনের পিতা মুক্তিযোদ্ধা ডা. মো. ইসহাক মিয়ার তিন দফা জানাজা শেষে গতকাল পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। মিরপুর রূপনগর কেন্দ্রীয় জামে মসজিদে ২০ জানুয়ারি বাদ আসর প্রথম, ২১ জানুয়ারি সকালে মতলবগঞ্জ চে বি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় এবং মরহুমের নিজবাড়ি পশ্চিম বাইশপুর মসজিদসংলগ্ন মাঠে তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে তার কফিনে শেষশ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মতলব প্রেসক্লাবের সদস্যবৃন্দ। ডা. মো. ইসহাক গত সোমবার ইন্তেকাল করেন।
আবদুল হাকিম তালুকদার
বরিশালের আগৈলঝাড়ায় মুক্তিযোদ্ধা আবদুল হাকিম তালুকদার (৮০) চিকিত্সাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মঙ্গলবার সকালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। মঙ্গলবার বাদ জোহর মরহুমের জানাজার নামাজ শেষে উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন হয়েছে।