মৃত্যুবার্ষিকী

কাজী মোকলেছুর রহমান

ঢাকা থেকে প্রকাশিত মাসিক বরিশাল পরিক্রমার সম্পাদক ডা. কাজী শিউলীর বাবা, পল্ল­ী বিদ্যুত্ সমিতি বরিশাল-২-এর সভাপতি ও গৌরনদী উপজেলার ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. কাজী মোকলেছুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। এ উপলক্ষে মরহুমের নিজ বাড়ি ধানডোবা গ্রামে দিনব্যাপী কোরানখানি ও দোয়া-মিলাদের আয়োজন করা হয়েছে।