শরীফ আনোয়ার হোসাইন পুঁজিবাজারের শীর্ষ সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন| তিনি মো. শহীদুল্লাহ সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক| গতকাল মঙ্গলবার ডিবিএর পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। এর আগে তিনি ডিবিএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন| একই সভায় গ্লোবাল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিচার্ড ডি রোজারিওকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলীকে ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত করা হয়। —প্রেস বিজ্ঞপ্তি