সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তর ১৪ দলের সমন্বয়ক এবং জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর আহ্বায়ক রেজাউর রশিদের নেতৃত্বে গতকাল মঙ্গলবার বনানীর বিভিন্ন এলাকায় আতিকুল ইসলামের পক্ষে ব্যাপক প্রচারণা চালানো হয়। এছাড়া নৌকা মার্কা প্রার্থীর সমর্থনে গতকাল মিরপুরে জেপির প্রেসিডিয়াম সদস্য মফিজুল হক বেবুর নেতৃত্বে এবং জাতীয় পার্টি-জেপির ভাইস চেয়ারম্যান হাজি আব্দুল আলীর নেতৃত্বে উত্তরায় ১০, ১১, ১২ ও ১৩ নম্বর সেক্টরে নির্বাচনি প্রচারপত্র বিলি ও গণসংযোগ করা হয়। —প্রেস বিজ্ঞপ্তি