ধাক্কা খেলেন জনসন বাধার মুখে ব্রেক্সিট

ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ সংশোধনী চেয়ে ব্রেক্সিট বিল নিম্নকক্ষে ফেরত পাঠানোয় ৩১ জানুয়ারি ব্রেক্সিট কার্যকর করার লক্ষ্যমাত্রা অনিশ্চিত হয়ে পড়ল। গত ডিসেম্বর মাসে আগাম নির্বাচনে বিপুল জয়ের পর সবকিছু বেশ মসৃণভাবেই এগোচ্ছিল। কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সংসদের উচ্চকক্ষে ব্রেক্সিট আইন অনুমোদন করাতে গিয়ে ধাক্কা খেলেন। সোমবার হাউজ অফ লর্ডস ইউরোপীয় ইউনিয়নের বিচ্ছেদ চুক্তির প্রতি সমর্থন জানায়নি। অনুমোদন না করার ক্ষমতা না থাকলেও আইনে সংশোধনী চেয়ে নিম্নকক্ষে ফেরত পাঠানোর ক্ষমতা প্রয়োগ করেছেন এমপিরা। উচ্চকক্ষের এই কড়া মনোভাবে জনসন সরকারের পরিকল্পনা অনিশ্চয়তার মুখে পড়লো। নিম্নকক্ষ আইনের খসড়ায় পরিবর্তনের দাবি বিবেচনা করতে পারে। চলতি সপ্তাহে উচ্চকক্ষে ফেরত পাঠালে নতুন করে আপত্তি দেখা দিতে পারে। সেক্ষেত্রে আরো বিলম্বের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। —ডয়চেভেলে