চীনে ইন্টারপোলের সাবেক প্রধানের ১৩ বছরের কারাদণ্ড

পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের সাবেক প্রধান মেং ওয়াংহোইকে ১৩ বছরের কারাদ্ল দিয়েছে চীনের একটি আদালত। ঘুষ নেওয়ার অভিযোগে তাকে এই কারাদ্ল দেওয়া হয়। গতকাল তিয়ানজিনের ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট তাকে ২ লাখ ৯০ হাজার ডলার জরিমানাও করে। মেং ২০১৬ সালে ইন্টারপোলের প্রেসিডেন্ট নির্বাচিত হন। কিন্তু ২০১৮ সালে ফ্রান্স থেকে চীনে যাওয়ার পর নিখোঁজ হন মেং। আদালত জানিয়েছে, মেং সবকিছু স্বীকার করেছেন এবং এর বিরুদ্ধে আপিল করবেন না বলেও জানিয়েছেন। —আল-জাজিরা