রংপুর কারাগারে এক হাজতির মৃত্যু

রংপুর কেন্দ্রীয় কারাগারে আমিনুল ইসলাম ওরফে ডন নামের এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রংপুর কারাগারের জেলার আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 

আমিনুল ইসলাম রংপুর মহানগরীর লালবাগ এলাকার বাসিন্দা। তিনি গত ১১জানুয়ারি মাদক ও অস্ত্র মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যান।

আরো পড়ুন: ‘ট্রাম্পকে হত্যায়’ ৩ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার ঘোষণা

এ ব্যাপারে কারাগারের জেলার আমজাদ হোসেন জানান, মঙ্গলবার রাতে ডন হঠাৎ বুকের ব্যাথায় কাতরাতে শুরু করেন। সঙ্গে সঙ্গে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরো বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে ডনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রাতেই মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/এএএম