বাংলাদেশ ও বিশ্বপরিচয়
পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান
১. কত সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করে?
উ: ১৯৩৭।
২. মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করলে কে এর বিরোধিতা করেন?
উ: শেরে বাংলা এ.কে. ফজলুল হক।
৩. কত সালে পাকিস্তান নামক রাষ্ট্রের জন্ম হয়?
উ: ১৯৪৭ সালে।
৪. কার নেতৃত্বে তমদ্দুন মজলিস নামক সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে?
উ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের।
৫. কত তারিখে তমদ্দুন মজলিস নামক সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে?
উ: ২রা সেপ্টেম্বর ১৯৪৭।
৬. তমদ্দুন মজলিস যুবকর্মী সম্মেলনে কোন প্রস্তাব গৃহীত হয়?
উ: ‘বাংলা শিক্ষা ও আইন আদালতের বাহন’।
৭. কত সালে ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয়?
উ: ১৯৪৭ সালের ডিসেম্বরে।
৮. কে গণপরিষদের ভাষা হিসেবে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান?
উ:গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত।
৯. কত সালে ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ পুনর্গঠিত হয়?
উ: ১৯৪৮ সালের ২রা মার্চ।
১০. ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ ১১ই মার্চকে কোন দিবস পালনের ঘোষণা দেয়?
উ: বাংলা ভাষা দাবি দিবস।
১১. ‘পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ’ কত তারিখে প্রতিষ্ঠিত হয়?
উ: ১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি।
১২. কে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সঙ্গে ৮ দফা চুক্তিতে স্বাক্ষর করেন?
উ: তত্কালীন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দীন।
১৩. ১৯৪৮ সালের ১৯শে মার্চ কে ঢাকায় আসেন?
উ: পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ।
১৪. কত তারিখে রেসকোর্স ময়দানে ঘোষণা করা হয় ‘উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা’?
উ: ১৯৪৮ সালের ২১শে মার্চ।
১৫. পূর্ব বাংলায় ভাষাকেন্দ্রিক যে আন্দোলন শুরু হয়, তা কিসের বহি:প্রকাশ ছিল?
উ: বাঙালি জাতীয়তাবাদের প্রতি আস্থার বহি:প্রকাশ।
১৬. ১৯৫২ সালের ২৬শে জানুয়ারি কে নতুন করে পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হবে বলে ঘোষণা দেয়?
উ: পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দীন জিন্নাহ।
১৭. কাকে আহ্বায়ক করে ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ নতুনভাবে গঠিত হয়?
উ: আবদুল মতিন।
১৮.কত তারিখে দেশব্যাপী ধর্মঘট এবং রাষ্ট্রভাষা দিবস পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়?
উ: ২১শে ফেব্রুয়ারি।
১৯. ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি কী জারি করা হয়?
উ: ১৪৪ ধারা।
২০. কেন শহিদ মিনার নির্মাণ করা হয়?
উ: শহিদদের স্মৃতি অমর করে রাখার জন্য।
২১. কত তারিখে শহিদ মিনার নির্মাণ করা হয়?
উ: ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি।
২২. ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি কে প্রথম শহিদ মিনার উদ্বোধন করেন?
উ: শহিদ শফিউরের পিতা।
২৩. ২১শে ফেব্রুয়ারি ছাত্রহত্যার প্রতিবাদে কে ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’ শীর্ষক কবিতা রচনা করেন?
উ: কবি মাহবুব-উল-আলম চৌধুরী।
২৪. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো....’ গানটির রচয়িতা কে?
উ: আবদুল গাফ্ফার চৌধুরী।
২৫. ‘ওরা আমার মুখের ভাষা..’ ও ‘তোরা ঢাকা শহর রক্তে..’ গান দুইটির রচয়িতা ও সুরকার কে?
উ: সঙ্গীতশিল্পী আবদুল লতিফ।
২৬. কে জেলে বসে ‘কবর’ নাটকটি রচনা করেন?
উ: ড.মুনীর চৌধুরী।
২৭. ‘আরেক ফাল্গুন’ উপন্যাসটি কার রচনা?
উ: জহির রায়হান।
২৮. কত সালে পাকিস্তানের সংবিধানে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়?
উ: ১৯৫৬ সালে।
২৯. বাঙালি জাতীয়তাবাদের বিকাশে কোন আন্দোলন সকলকে ঐক্যবদ্ধ করে?
উ: ভাষা আন্দোলন।
৩০. কত সাল থেকে ২১শে ফেব্রুয়ারি ‘শহিদ দিবস’ হিসেবে দেশব্যাপী পালিত হয়ে আসছে?
উ: ১৯৫৩ সাল।
৩১. জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক অঙ্গ প্রতিষ্ঠান কোনটি?
উ: ইউনেস্কো।