বাংলা বানানের নিয়ম-কানুন শুদ্ধিকরণ সমাস ঘটিত অশুদ্ধি

নিয়ম-৪:বিশেষণ বাচক মহান বা মহত্ শব্দ পূর্বপদ হলে, ‘মহান’ ও ‘মহত্’ স্থানে মহা হয়।

যেমন :মহত্ যে জ্ঞান = মহাজ্ঞান, মহান যে নবি = মহানবি ।

নিয়ম-৫:পূর্বপদে ‘কু’ বিশেষণ থাকলে এবং পর পদের প্রথমে স্বরধ্বনি থাকলে ‘কু’ স্থানে ‘কত্’/‘কদ’ হয়।

যেমন :কু যে অর্থ = কদর্থ, কু যে আচার = কদাচার ।

নিয়ম-৬:সমাসের নিয়মানুসারে ‘রাজা’ শব্দ পরে থাকলে আগে বসে ।

যেমন :পথের রাজা  = রাজপথ, হাঁসের রাজা = রাজহাঁস ।

নিয়ম-৭: ‘সহ’ কিংবা ‘সহিত’ শব্দের সাথে অন্য পদের বহুব্রীহি সমাস হলে ‘সহ’ ও ‘সহিত’-এর স্থলে ‘স’ হয় । 

যেমন :বান্ধবসহ বর্তমান = সবান্ধব । এরূপ : সজল,সফল,সদর্প, সকল্যাণ ইত্যাদি ।

নিয়ম-৮ :বহুব্রীহি সমাসে পরপদে মাতৃ (মাতা), পত্নী,পুত্র,স্ত্রী,পুষ্প ইত্যাদি শব্দ থাকলে এ শব্দগুলোর সঙ্গে ‘-ক’ যুক্ত হয় ।

যেমন :নদীমাতা (মাতৃ) যার = নদীমাতৃক, বি (বিগত) হয়েছে পত্নী যার = বিপত্নীক । এরূপ : সস্ত্রীক, অপুষ্পক, সপুষ্পক, অপুত্রক ইত্যাদি ।

নিয়ম-৯: বহুব্রীহি সমাসে সমস্তপদে ‘অক্ষি’ শব্দের স্থলে ‘অক্ষ’ এবং ‘নাভি’ শব্দের স্থলে ‘নাভ’ হয় ।

যেমন :কমলের ন্যায় অক্ষি যার = কমলাক্ষ, পদ্মনাভিতে যার = পদ্মনাভ ।

এরূপ :ঊর্ণনাভ ।

নিয়ম-১০:বহুব্রীহি সমাসে পরপদে ‘জায়া’ শব্দের স্থানে ‘জানি’ হয় এবং পূর্বপদের কিছ ুপরিবর্তন হয়।

যেমন :যুবতী জায়া যার = যুবজানি (যুবতীস্থলে ‘যুব’ এবং জায়া স্থলে ‘জানি’ হয়েছে ।)

নিয়ম-১১ :বহুব্রীহি সমাসে পর পদে আ-কার থাকলে অ-কার হয়; পূর্বপদে অ-কার থাকলে আ-কার হয়।

যেমন :বিশ্বমিত্র যার = বিশ্বামিত্র, বিচিত্র কর্ম যার = বিচিত্রকর্মা ।

নিয়ম-১২ :বহুব্রীহি সমাসে ‘সমান’ শব্দের স্থানে ‘সম’ এবং ‘সহ’ হয় ।

যেমন :সমান কর্মী যে = সহকর্মী, সমান বর্ণ যার = সমবর্ণ ।

নিয়ম-১৩:বহুব্রীহি সমাসে পরপদে ‘গন্ধ’ শব্দের স্থানে ‘গন্ধি’ বা ‘গন্ধা’ হয় ।

যেমন :সুগন্ধ যার = সুগন্ধি, পদ্মের ন্যায় গন্ধ যার = পদ্মগন্ধি, মেস্যর ন্যায় গন্ধ যার = মত্স্যগন্ধা ।

উল্লিখিত নিয়মের বাহিরে আরও নিয়ম আছে ।

সমাস ঘটিত কিছু অশুদ্ধ বাক্য শুদ্ধিকরণ :

অশুদ্ধ :আকণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্য হানি ঘটে ।

শুদ্ধ :আকণ্ঠ ভোজনে স্বাস্থ্য হানি ঘটে ।

অশুদ্ধ :তিনি স্বস্ত্রীক খুলনায় বসবাস করেন ।

শুদ্ধ :তিনি সস্ত্রীক খুলনায় বসবাস করেন ।

অশুদ্ধ :বেআদবি আচরণ শোভনীয় নয় ।

শুদ্ধ :বেয়াদবি শোভনীয় নয় ।

অশুদ্ধ :ছেলে ভোলানো ছড়াটি খুবই সুন্দর ।

শুদ্ধ :ছেলেভোলানো ছড়াটি খুবই সুন্দর ।

বন্ধুরা,আরও জানতে চোখ রাখো ফেসবুকের ‘বাংলা বানানের নিয়মকানুন’ গ্রুপে এবং ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকার অনুশীলন পাতায় ।