তা র কা ব চ ন

স্টারিজম কাকে বলে আমি জানি না। জানি না এ কারণে, কারণ আমি স্টারিজমে বিশ্বাস করি না। আমি মনে করি এবং বিশ্বাস করি আজ যে জায়গায় আছি সেটা ক্ষণিকের একটা সময়। কখনো একটা সময় গিয়ে আমার জায়গায় অন্য আরেকজন মানুষ আসবে। যে বিষয়টা ক্ষণিকের সে বিষয়টা নিয়ে আমি বাঁচবো কেন? আমি আজ থেকে ৮/১০ বছর আগে যে ব্যক্তি মানুষটা ছিলাম, এখনো সেটিই আছি। চেষ্টা করি সে মানুষটাই থাকার। তবে একটাই পার্থক্য, আগে আমার হাতে অফুরন্ত সময় ছিল, এখন আমার হাতে সময় নেই। পার্থক্য এই। আর সেটাকে যদি স্টারিজম বলে, তা হলে হতে পারে। আমি এ কাজে আনন্দ পাই। সবাইকে নিয়ে আনন্দে থাকতে চাই। এই আর কী। কোনো ধরনের তাড়াহুড়ো করে কাজ করতে পারি না।

 

তারকা খ্যাতি প্রসঙ্গে আরিফিন শুভ