চট্টগ্রামে কিশোর ফুটবল লিগ

শোভনীয়া ও আলোর ঠিকানার শুভসূচনা

চট্টগ্রামে শুরু হওয়া কিশোর ফুটবল লিগে শুভসূচনা করেছে চ্যাম্পিয়ন মাদারবাড়ী শোভনীয়া ক্লাব ও আলোর ঠিকানা। গত মঙ্গলবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে আবদুর রহিমের হ্যাটট্রিকে শোভনীয়া ক্লাব ৬-০ গোলে রাঙ্গুনিয়া উপজেলা ক্রীড়া সংস্থাকে এবং আলোর ঠিকানা ১-০ গোলে হারায় মির্জাপুর খেলোয়াড় সমিতিকে।

চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং এলিট পেইন্ট গ্রুপের স্পন্সরে এ বারের লিগে খেলছে আটটি দল।