কানসাটে পুড়ে গেছে আট গোডাউন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিভিন্ন মালামালের আটটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোরে উপজেলার কানসাট কলাবাড়ি আমবাজার এলাকায় এ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় গোডাউনগুলো। আগুনের খবর পেয়ে শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ও ভোলাহাটের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের ফায়ার সার্ভিসের ডেপুটি সহকারী পরিচালক ডিএডি সাবের আলী জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।