বাগেরহাটে শিক্ষক নিয়োগসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন

বাগেরহাটের দুইটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনসহ পর্যাপ্ত শ্রেণিকক্ষ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে অভিভাবক ও শিক্ষার্থীরা। গতকাল বুধবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে অভিভাবক ফোরাম এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন শেষে স্কুল দুটির চলমান শিক্ষক সংকট নিরসনে অভিভাবক ফোরাম বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের মাধ্যমে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বরাবরে স্মারকলিপি দেন।