ব্রিটেনের তৈরি গাড়িতে শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে মার্কিন অর্থমন্ত্রী স্টিভ মনুচিন বলেন, ব্রিটেন যদি ডিজিটাল সার্ভিসের ওপর করারোপ করে তাহলে ওয়াশিংটন লন্ডনের তৈরি গাড়িতে শুল্ক বাড়াবে। তিনি বলেন, অর্থমন্ত্রী করারোপ করা হলে তা মার্কিন কোম্পানিগুলোর প্রভাব ফেলবে। ফ্রান্স ডিজিটাল সার্ভিসের ওপর ৩ শতাংশ করারোপ করেছে। যুক্তরাষ্ট্র পালটা ফরাসি কিছু পণ্যে শুল্ক বৃদ্ধির হুমকি দিয়েছে। এ বিষয়ে সমাধান করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁর বৈঠকে বসার কথা।—সিএনএন