তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনা

ইসরাইলের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজা সীমান্তে ইসরাইলি সেনাবাহিনীর এই তিন জনকে গুলি করে হত্যা করে। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, নিহতরা মঙ্গলবার সন্ধ্যায় গাজা সীমান্তের বেড়া টপকে বিস্ফোরক ছুঁড়ে মেরেছিল তাদের দিকে। স্থানীয়রা নিহতদের পরিচয় নিশ্চিত করেছে। তারা হলেন—মোহাম্মদ আবু মান্দিল, সালিম জুয়ায়েদ আল নাআমি এবং মাহমুদ খালেদ সা’দ। তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, নিহতদের কেউই সশস্ত্র গ্রুপের সঙ্গে জড়িত নয়। ইসরাইলি বাহিনীর দিকে তারা বিস্ফোরক ছুড়েছিলেন এমন বক্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন ঐ পুলিশ কর্মকর্তা। —আল জাজিরা