জেফ বেজোসের ফোন হ্যাকে যুবরাজ সালমানের জড়িত থাকার অভিযোগ অস্বীকার সৌদি আরবের

আমাজনের প্রধান জেফ বেজোসের ফোন হ্যাক করার পেছনে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে সৌদি আরব। এর আগে অভিযোগ উঠেছিল, এই হ্যাকিংয়ের সঙ্গে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাসোগজির হত্যার ঘটনার যোগসূত্র রয়েছে। অনলাইন রিটেইল জায়ান্ট আমাজনের প্রতিষ্ঠাতার পাশাপাশি বেজোস ওয়াশিংটন পোস্টেরও মালিক।

ব্রিটিশ মিডিয়া গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মোহাম্মদ বিন সালমান তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে একটি হোয়াটসঅ্যাপ বার্তা পাওয়ার পরপরই বেজোসের ফোন হ্যাক করা হয়েছিল। —বিবিসি