বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) রাজশাহী জেলা ও মহানগর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২০ বুধবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বাকশিস রাজশাহীর সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
প্রধান আলোচক ও উদ্বোধক ছিলেন বাকশিস সভাপতি অধ্যক্ষ আসাদুল হক। বিশেষ আলোচক ছিলেন বাকশিস সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফয়েজ আহমেদ। সঞ্চালনা করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যক্ষ রাজকুমার সরকার।
আরও পড়ুন : নিরপরাধ ব্যক্তিকে জেল খাটানোর দায়ে এএসআইকে শোকজ
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের সভাপতিত্ব করেন বাকশিস সভাপতি অধ্যক্ষ আসাদুল হক। দ্বিতীয় অধিবেশনে বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ অধ্যক্ষ নূর ইসলামকে মহানগর সভাপতি ও শাহ মখদুম কলেজ অধ্যক্ষ রেজাউল ইসলামকে সাধারণ সম্পাদক এবং অধ্যক্ষ শফিকুর রহমানকে জেলার সভাপতি এবং অধ্যক্ষ রাজকুমার সরকারকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে রাসিক মেয়র নগরীতে শিক্ষকদের জন্য একটি আবাসিক আবাসিক এলাকা গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করে বলেন, শিক্ষকরা সুলভ মূল্যে দীর্ঘমেয়াদী কিস্তিতে ফ্লাট নেওয়ার সুযোগ পাবেন। মেয়র বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। কিন্তু একটা সময় বেসরকারি শিক্ষকরা অনেক কষ্টে দিন পার করতেন। সেই অবস্থা থেকে অনেকটা উত্তোরণ ঘটেছে। শিক্ষাখাতে অনেক উন্নয়ন করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করবেন বলে আমি বিশ্বাস করি।
ইত্তেফাক/এমআরএম