সাবিহা আক্তার
এক এলাকায় নির্বাচনী সভা চলছে। প্রার্থী তাকে ভোট দিলে সম্ভাব্য সুবিধার কথা জানাচ্ছিলেন। এক পর্যায়ে তিনি তাদের ওপেন চ্যালেঞ্জ দিলেন, ‘এলাকার সামাজিক উন্নয়নের এমন কোনো দিক নেই যেখানে আপনারা আমার থেকে উন্নতি আশা করতে পারবেন না।’
উপস্থিত এক লোক উঠে দাঁড়াল, ‘কিছু না আপনি শুধু যদি এলাকার মা-বোনদের ভারতীয় সিরিয়াল দেখা বন্ধ করতে পারেন, ভারতীয় চ্যানেলগুলো বন্ধ করতে পারেন আমরা সবাই আপনাকে এক কথায় ভোট দেব।’
প্রার্থী বললেন, ‘আমি নির্বাচন থেকে আমার নাম সরিয়ে নিলাম। কেননা নির্বাচনে না জিতলেও এই এলাকায় থাকতে পারব, কিন্তু ভারতীয় চ্যানেল বন্ধ করলে ঘরেই থাকতে পারব না।’
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়