পাখির গানে ঘুম ভাঙাতো
শিশিরভেজা ভোরে
সোনার সকাল উঠত হেসে
সবার ঘরের দোরে।
শীতের পাখি যায় না দেখা
এখন আগের মতো
মাংসলোভী মানুষ করে
পাখির হূদয় ক্ষত।
হিমেল হাওয়ার তোড়ে ওরা
সুদূর থেকে আসে
বাঁচার আশায় পরবাসে
রক্তবানে ভাসে।
সফর শেষে ফিরবে পাখি
স্বদেশ সুখের নীড়ে
ফেরার স্বপ্ন হয় যে মাটি
লুলুপ চোখের তীরে।