ভোটের হাওয়া

হামীম রায়হান

 

ভোটের হাওয়া বইছে দেশে,

লাগলো হাওয়া জোটেও,

শত্রু সে যে মিত্র এখন,

নেই কোন ভয় মোটেও।

কাল যা কালো, আজ তা আলো,

কাল ভালো, আজ মন্দ,

কাল যেখানে দা কুমড়ো,

আজকে কাটি ছন্দ।

আজ এখানে, কাল ওখানে,

এদল থেকে ওদল,

ঝোপ বুঝে খোপ মারবে—

হলে একটু ঘোলা জল।

আমরা কেবল বলির পাঠা,

দেখছি সবি নীরবে,

ভোট গেলে কি এই আমাদের—

কথা মনে রবে।