বাংলাদেশ কারিগরি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আবরার হত্যার রক্তের দাগ শুকাতে না শুকাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী নির্যাতনের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাদের হাতে সম্প্রতি নির্যাতনের শিকার হয়েছেন চার শিক্ষার্থী। এ ঘটনায় আবার উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এ ঘটনার শিকার ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. মুকিম চৌধুরী। তিনি গতকাল দ্বিতীয় দিনেও রাজু ভাস্কর্যের সামনে বিচার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন।