পুষ্টিকর সবজি ব্রকলি

পুষ্টিকর খাদ্য সুস্থ-সবল দেহের জন্য অতি দরকারি। সঠিক নিয়মে পুষ্টি জোগান দেওয়া হলে শরীরে রোগপ্রতিরোধক্ষমতা বৃদ্ধি পায়। একই কারণে শরীরে সহজে রোগ বাসা বাঁধতে পারে না। দৈনিক আমরা কিছু না কিছু সবজি খেয়ে থাকি। এর গুণাগুণ সম্পর্কে তেমন একটা আমরা জানি না। তাই অজ্ঞতার কারণেই অনেক সময় জীবন রক্ষাকারী সবজিকে অবহেলা করে থাকি। তেমন একটি সবজির নাম ব্রকলি। যা দেখতে অনেকটাই ফুলকপির মতো। ফুলকপির রং সোনালি কিংবা হলুদাভাব হলেও ব্রকলির রং বেগুনি, গাঢ় সবুজ, কোনো কোনো ক্ষেত্রে নীলও দেখা যায়।