খুলনা জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান অভিজিত্ চন্দ্র চন্দের (৩৫) মরদেহ নিয়ে গাড়ি ঢাকা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় তার পিতা সংসদ সদস্য সাবেক মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর বাসভবনে পৌঁছালে এক হূদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। তাকে হারিয়ে পরিবারের সদস্যরা শোকে মুহ্যমান হয়ে পড়েন। এ সময় অভিজিেক শেষ শ্রদ্ধা জানাতে খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান, জেলা পরিষদের সদস্যবৃন্দ, খুলনা জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কৃষ্ণপদ দাস ও সম্পাদক বিমান বিহারী মণ্ডল উপস্থিত হন। এ ছাড়া উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ বেগম, অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব প্রমুখ। পরে রাত ৭টার দিকে উপজেলা সদরে কেন্দ্রীয় কালী বাড়ি মঠ মন্দিরের শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
উল্লেখ্য বুধবার সকালে হারপিক খেয়ে অসুস্থ হয়ে পড়েন অভিজিত্। দ্রুত তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় তার মৃত্যু হয়। তিনি পারিবারিক জীবনে দুই সন্তানের জনক ছিলেন।