ইলেকশনটা জাতীয়

ইমতিয়াজ সুলতান ইমরান

 

আশা ছিল ইলেকশনে

যাইব এবার খাড়াইয়া

দেশবাসীকে সালাম দেব

হাত দুটোকে নাড়াইয়া।

 

অন্যদলের নিন্দা গাইব

জনসভায় দাঁড়াইয়া

গণরায়ে বিগ নেতাকে

দেব এবার হারাইয়া।

 

নমিনেশন হয়নি কেনা

ছিলাম আমি ঘুমাইয়া

ঘুমের মানুষ হয় কি নেতা?

বলে আমার দু-মাইয়া।

 

দাবি আমার ইলেকশনের

তারিখটা যাক পিছাইয়া

সুযোগ আমায় দিতেই হবে

বাড়তি কোনো ফি চাইয়া।

 

যেমনতেমন ইলেকশন কী?

ইলেকশনটা জাতীয়

আমার বাক্সেভোট দেবে তো

বউ ভাতিজা নাতিও।

 

কাকুয়ারপার, ক্যাডেট কলেজ, বিমানবন্দর, সিলেট