বরিশালের বাবুগঞ্জে র্যাব পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে মো. নূরে আলম (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৮। বুধবার আটককৃত ঐ ব্যক্তি উপজেলার পশ্চিম ভূতেরদিয়া গ্রামের মৃৃৃৃৃৃৃৃত জালাল উদ্দিন হাওলাদারের ছেলে। রাত সোয়া ১০টায় র্যাব-৮ এর প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে আরো জানায়, নূরে আলম র্যাবের নাম-পরিচয় ব্যবহার করে বিভিন্ন লোকের কাছে চাঁদাবাজি করে আসছিল। চাঁদার টাকা দিতে অস্বীকার করিলে র্যাব দ্বারা ধরে মামলায় ফেলে হয়রানি করার হুমকি দিত সে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব-৮ এর একটি বিশেষ দল কেদারপুর খেয়াঘাটের সামনে থেকে নূরে আলমকে আটক করে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার অপরাধ স্বীকার করে।