দশমিনায় ১৭০ কেজি নিষিদ্ধ পলিথিনসহ আটক এক

পটুয়াখালীর দশমিনায় অভিযান চালিয়ে ১৭০ কেজি নিষিদ্ধ পলিথিনসহ আবু বকর সরদার (২০) নামে একজনকে আটক করেছে র্যাব-৮। বুধবার সন্ধ্যায় আ. রসিদ কলেজের দক্ষিণ পাশে অবস্থিত ইমন বেকারি থেকে পলিথিনসহ তাকে আটক করা হয়। সে উপজেলার পূর্ব আউলিয়াপুর গ্রামের আ. মালেক সরদারের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম আটককৃতকে নিষিদ্ধ পলিথিন মজুত রাখার অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন। অভিযানে পরিবেশ অধিদপ্তর পটুয়াখালীর সহকারী পরিচালক শেখ কামাল মেহেদী উপস্থিত ছিলেন।