মোস্তাফিজুল হক
নির্বাচনী শঙ্কা থেকে
ভর করেছে চিন্তাবীজ?
পীরের বাড়ি গিয়ে তবে
দোয়া চেয়ে নিন তাবিজ।
মাথায় এঁটে গোলটুপি আর
চাপান গায়ে পাঞ্জাবিটা,
ভোটার দেখে হাসিমুখে
বাড়ান ভোটের ধান্দামিটা।
হেঁটে হেঁটে চষে বেড়ান
খুশিমনে তিনপাড়া,
গরিব-দুখীর বাড়ি দেখে
হাসিমুখে দিন পারা।
পাড়ায় পাড়ায় সভা করে
দিন ভাষণও ইচ্ছামতো,
বলতে থাকুন জ্ঞানীর কথা
সমব্যথী কিচ্ছা যত।
জিতে ব্যয়ের তুলতে উসুল
মন্ত্রী হতে যান ঢাকা,
মন্ত্রী হয়ে যোগসাজশে
সুযোগ বুঝে খান টাকা।
শেখহাটি, শেরপুর টাউন